বল্লা হাট কমিটির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা হাট কমিটির উদ্যোগে হাটের সার্বিক পরিবেশ সুন্দর, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং হাটবাজারের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অভিযানে উপস্থিত ছিলেন বল্লা হাট কমিটির সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নয়ন আকন্দ, সদস্য জাকারিয়া হোসেন, শরিফ হোসেন ও ইমন হোসেন। আরও উপস্থিত ছিলেন বল্লা ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুল কাদের খান, মৎস্যজীবী দলের বল্লা ইউনিয়নের জাকারিয়া, বল্লা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. মজনু মিয়া, কালিহাতী উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আকন্দ শামীম, মো. লতিফ খান, বল্লা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান মিঠুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা।
বল্লা হাট কমিটির এ উদ্যোগকে স্থানীয় হাটবাজারের পরিবেশ উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জনপদ গড়ে তোলার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে হাটের পরিবেশ আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও জনবান্ধব হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক পরিচ্ছন্ন বল্লা, সুস্থ ও সুন্দর হোক জনজীবন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *