কালিহাতীতে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সভা ও ফল উৎসব অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের উদ্যোগে সাংগঠনিক সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৫টায় কালিহাতী উপজেলা পূর্ব গেট সংলগ্ন সরকার টাওয়ারের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার কালিহাতী প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ (এমএসএস, বি.এড.)। কালিহাতী ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার অনুষ্ঠানটি পরিচালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাসুদুর রহমান মিলন। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় সাংবাদিক সংস্থার ধনবাড়ী ইউনিটের সভাপতি ইমাম হাসান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থে কাজ করার মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন কালিহাতী ইউনিটের সহ-সভাপতি আ ন ম সাফিউল্লাহ, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম লিটন এবং প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন সদস্য প্রভাত চন্দ্র দত্ত, বাবলু মিয়া, মো. মাজেদুল, সাংবাদিক এনায়েত করিম, কনিকা আক্তার, মোহাম্মদ বোরহান আলী, মাসুদ রানা, রাকিব হাসান, মো. জাহাঙ্গীর আলম, সাবিনা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সাংগঠনিক আলোচনা শেষে ফল উৎসবের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কলা, আম, আপেল, নটকন খেয়ে রসালো মতবিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *