ফতুল্লায় চাঁদনী হাউজিংয়ে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আটককৃতদের জামিন

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর চাঁদনী হাউজিং এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আটককৃত যুবদল সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম ও ছাত্রদল নেতা লিয়ান মাহমুদ আকাশ জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) সন্ধায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা।

এর আগে, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় ফতুল্লা থানা পুলিশ । বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। গুলিবিদ্ধ রাকিবের বাবা মোঃ হোসেন খোকা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে আইনজীবী আনোয়ার প্রধান গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় এবং এটি একটি অভ্যন্তরিন বিষয় হওয়াতে বিজ্ঞ আদালত আপোষহীন শর্তে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। জামিনে থাকাকালীন আপোষ করতে ব্যর্থ হলে পূণরায় ৩০ তারিখ শুনানী হবে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ (ঝুট) মালামাল নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বারের সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, আইনজীবী ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলমগীর হোসেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রোজিনা আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন সহ বিভিন্ন ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *