দৈনিক তালাশ ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্ণাঢ্য র্যলিতে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফতুল্লা থানা যুবদল নেতা কায়েস আহমেদ পল্লব।
মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) সকালে এ শোডাউন করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের আয়োজিত এ র্যালিতে কায়েস আহমেদ পল্লব এর নেতৃত্বে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে র্যালিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। সুসংগঠিতভাবে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের জানান ফতুল্লা থানা যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় কায়েস আহমেদ পল্লব এর নেতৃত্বে নেতাকর্মীদের এই অংশগ্রহণ স্থানীয় যুবদলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।