‎জনগণের দূর্ভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগে লাঠি হাতে মাঠে: এড. আবু আল ইউসুফ খান টিপু ‎

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক হকারদের দখলে। জনগণের দূর্ভোগ চিন্তা করে সড়ক দখল মুক্ত করতে লাঠি হাতে-ওই ম্যাচলাইট দে হকারদের ভয়-ভীতি দেখিয়ে সড়ক দখল মুক্ত করতে প্রশাসনের ভূমিকায় অবতীর্ন হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু।
বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) বিকালে মিশনপাড়া, চাষাড়াসহ বিবির রোড নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট পর্যন্ত জনগণের দূর্ভোগ চিন্তা করে নিজ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন তিনি।
সড়ক দখল উচ্ছেদের পর সংবাদ মাধ্যমকে এড.আবু আল ইউসুফ খান টিপু এ সময় বলেন, আমরা বার বার ডিসি ও এসপিকে বলেছি ফুটপাত ও সড়ক নিয়ন্ত্রণ করার জন্য। সড়কে যেন কোন ভ্যান গাড়ির না বসে। নারায়ণগঞ্জবাসীর জনস্বার্থে আমার এ আহ্বান ছিল। ৫ ই আগস্ট এর পর ২০ বার জনগণের সার্থে আমি বলেছি এবং অভিযান চালিয়েছি। আজ না পাঠাতে গিয়ে জনগণের স্বার্থে আমি নিজেই লাঠি হাতে নিয়েছি। এতে আমি স্বীকারও করি জনগণের ভালো করতে গিয়ে আমি নিজেও হকারদের মেড়েছি। এদের নিয়ন্ত্রণ না করতে পারলে নারায়ণগঞ্জের মানুষ সড়কে চলাচল করতে পারবেনা এবং যানজট মুক্ত হতে পারবে না

তিনি আরও বলেন, আমি ডিসি ও এসপিকে বলে এসেছি আজ থেকে কোন ভ্যানগাড়ি বসতে দিব না। এছাড়া আগামীকাল থেকে এরকম দেখলে আমি কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেবারও হুঁশিয়ার দিব। এটা মূলত প্রশাসনিক কাজ!এ কাজ তাদের! প্রশাসন আজ আছে কাল নেই! আমরা স্থায়ীভাবে এ শহরে বসবাস করব। আমি যত দিন বেচে থাকব ঠাক ততদিন এ অভিযান করব। এবং প্রয়োজনে এই অভিযান প্রতিদিন করব। এসময় সড়ক দখল মুক্ত করতে জনগণের জনদূর্ভোগ চিন্তা করে সড়কে দখল মুক্ত করতে লাঠি হাতে-ওই ম্যাচলাইট দে হকারদের ভয়-ভীতি দেখিয়ে এবং কান ধরিয়ে উঠবসের মধ্য দিয়ে সড়ক দখল মক্ত করা হয়। হকারও উচ্ছেদের অভিযানের সময় পুরো শহর যানজট মুক্ত-ফাঁকা হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর এর চিত্র ভিন্নতা দেখা যায়। হকাররা আবারও সড়ক দখল করে ফেলে। নারায়ণগঞ্জবাসীর স্বার্থেআমার এই উদ্যোগ চলমান থাকবে। এ সময় তার সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *