বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

দৈনিক তালাশ.কমঃবঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অদ্য ০৮-০৮-২০২৩ খ্রিঃ ০৯:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশ, নাটোরের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন জনাব মোঃ তারিকুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার, নাটোর মহোদয়।

পরবর্তীতে ১০:০০ ঘটিকায় নাটোর শহরের আলাইপুরস্থ অনিমা চৌধুরী (জেলা পরিষদ) অডিটোরিয়ামে জেলা প্রশাসন, নাটোরের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান-২০২৩ সরাসরি সম্প্রচার অনুষ্ঠান অনলাইনে উপভোগ করেন উপস্থিত সকলে।

অনিমা চৌধুরী (জেলা পরিষদ) অডিটোরিয়ামে ১১.৩০ ঘটিকায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর স্মরণে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তারিকুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার, নাটোর মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নাটোর মহোদয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *