নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষায় ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২৮ শিক্ষার্থীর অংশগ্রহণ

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৬ সালের নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বাংড়া ইউনিয়নের শোলাকুড়ায় অবস্থিত রিয়াজুল জান্নাহ ইসলামিয়া কওমী মাদ্রাসায়

নূরানী শিক্ষা বৃত্তি ফাউন্ডেশন, কালিহাতীর উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ পরীক্ষা নিয়ন্ত্রক হাফেজ কাউসার আহমেদ, পরীক্ষা সচিব হাফেজ নুর আহাম্মেদ জুয়েল এবং হল সুপার হাফেজ মানসুর রহমানে- সম্মিলিত ও দায়িত্বশীল তত্ত্বাবধানে পরীক্ষা অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়।
পরীক্ষায় অংশগ্রহণকারী ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো— রিয়াজুল জান্নাহ ইসলামিয়া কওমী মাদ্রাসা, শুলাকুড়া; নূরে মদিনা দারুল উলুম, বাগুটিয়া; সাতুটিয়া গোরস্থান মাদ্রাসা; নূরে মদিনা মডেল মাদ্রাসা, কালিহাতী; মাদ্রাসা ফয়জিল কুরআন, কালিহাতী; আউলটিয়া মাদ্রাসা; লাঙ্গলজোড়া মাদ্রাসা; পুগলি নূরানীয়া মাদ্রাসা এবং দারুল কোরআন মাদ্রাসা, বল্লা।
আয়োজকদের এ উদ্যোগকে নূরানী শিক্ষাব্যবস্থার বিকাশ, কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে বলে আশা করা যায়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *