পাইকপাড়া মাদক নির্মূল কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ‘মাদক কে না বলি, সুস্থ্য সুন্দর সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পাইকপাড়া পানির ট্যাংকি মাঠে সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব জামাল দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকপাড়া মাদক নির্মূল কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন মৃধা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইব্রাহিম মিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা ১৭নং ওয়ার্ডের বাসিন্দা হয়ে খুবই গর্বিত। কারন এখানে দুটি কবরস্থান রয়েছে আর প্রতি শুক্রবার আশপাশের কয়েকটি এলাকা থেকে প্রচুর মানুষ এখানে আসে। যদি আমরা আমাদের এলাকা সুন্দর রাখতে না পারি সেটা আমাদের ব্যর্থতা। তাই সকলকে একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে।

এলাকায় যারা মুরুব্বি আছে তাদের উচিত যুবকদেরকে সময় দেওয়া। এতে করে তারা সমাজ উন্নয়নে নিজেদের ভূমিকা রাখতে পারবে। মাদক বিক্রেতা যেই হোক কোন ছাড় দেয়া হবে না। আপনারা ভালো হয়ে যান, সুস্থ্য সুন্দর সমাজ প্রতিষ্ঠায় কাজ করুন।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, পাইকপাড়া মুসলিম ইন্সটিটিউট প্রায় ৮০ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সময়ে আমাদের যুবকরা ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষনা করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। যা কিনা খুবই কম দেখা যায়। মাদক রুখতে তারা যে পরিকল্পনা হাতে নিয়েছে সেটা বাস্তবায়নে আমরা তাদের সাথে আছি এবং সবসময় থাকবো।

বক্তব্য শেষে উপস্থিত মুরুব্বিদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এলাকার অন্যান্য মুরুব্বি সহ অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *