নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহাগ রনির ডান হাত রাসেল মাহমুদের চাঁদাবাজি ও এলাকাবাসী কে হুমকি

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ সোনারগাঁও থানাধীন ভবনাথপুর নিবাসী নাজিম উদ্দিনের ছেলে রাসেল মাহমুদের বিরুদ্ধে শীর্ষ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল মাহমুদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সোহাগ রনির ডান হাত হিসেবে এলাকায় পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নিজের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, এলাকায় কোনো ধরনের শান্তি ও স্বস্তিতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করা এবং তাদের কথামতো চলতে বাধ্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এমনকি অত্র এলাকায় ঘরবাড়ি করতে হলে তাকে মিষ্টি খেতে টাকা দিতে হয়, টাকা না দিলে ঘরবাড়ি করতে বাধা প্রদান করে, এলাকায় সাধারণ জনগণ তার কথায় চলতে হয়, এলাকার সাধারণ মানুষ তার ভয়ে সবসময় তটস্থ থাকেন এবং প্রতিবাদ করলে তাদের বিভিন্ন ধরনের হুমকি ও ধমকি দেওয়া হয়।

স্থানীয় এলাকাবাসী এই শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসীর হাত থেকে রক্ষা পেতে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *