আইকন স্টার এডুকেশন তরুণদের স্বপ্ন পূরণেযে সেতুবন্ধন তৈরি করছে তা সত্যিই প্রশংসনীয়: আব্দুল্লাহ্ আল আমিন

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: বাংলাদেশের তরুণ প্রজন্মকে জাপানি ভাষায় দক্ষ করে তুলে বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরির লক্ষ্যে ‘আইকন স্টার এডুকেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার’-এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান ‘মিশন জাপান’।

শনিবার (২৮শে ফেব্রুয়ারী) বিকেলে নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এড. আব্দুল্লাহ্ আল আমিন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এড. আব্দুল্লাহ্ আল আমিন বলেন, “জাপান বাংলাদেশের দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বর্তমানে জাপানে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের তরুণরা যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে জাপানি ভাষা ও সংস্কৃতি আয়ত্ত করতে পারে, তবে তাদের জন্য সেখানে এক সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে। ‘আইকন স্টার এডুকেশন’ তরুণদের সেই স্বপ্ন পূরণে যে সেতুবন্ধন তৈরি করছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাপানে গিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করবে।”

আইকন স্টার এডুকেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের সিইও হোসেন মোঃ সিফাত এর সভাপতিত্বে এবং জেনারেল মেনেজার মোঃ নূর আলমের সার্বিক পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক সিরাজুল ইসলাম মামুন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজলিব এর সভাপতি ওয়াকিল আহম্মেদ, মোঃ সিরাজুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ তাঁদের তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, “জাপানে সফল হতে হলে শুধু কাজের দক্ষতা থাকলেই চলবে না, সেই সঙ্গে তাদের ভাষা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি শ্রদ্ধাবোধ থাকা অত্যন্ত জরুরি। আইকন স্টার এডুকেশন শুধু ভাষাই শেখাচ্ছে না, বরং শিক্ষার্থীদের জাপানি কর্মপরিবেশের সম্পূর্ণ উপযোগী করে গড়ে তোলে। মিশন জাপান-এর মতো উদ্যোগগুলো বেকারত্ব দূরীকরণে এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *