দৈনিক তালাশ ডটকমঃশাহ আলম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি দলীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর আসনে সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। প্রিয় প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে ছিল এই এলাকার মানুষ। সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। সবার মনেই প্রশ্ন ছিল কে হচ্ছেন সিরাজগঞ্জ সদর আসনের এমপি।
অনেক জল্পনা কল্পনা শেষে সেই মাহিন্দ্রক্ষণে
বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল সূত্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ৯৯৩ পোস্টাল ভোটসহ ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ হাজার ৬৬০ পোস্টাল ভোটসহ ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পেয়েছেন।
দু’জনের ভোটের ব্যবধান ৩৯ হাজার ৪০৬ ভোট। অর্থাৎ সাবেক মন্ত্রী সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় ৩৯ হাজার ৪০৬ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।