কাশিপুরে হাতী মার্কার পক্ষে ভোট দেয়ার আহবান মোহাম্মদ আলীর

দৈনিক তালাশ ডটকমঃ স্টাপ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের রিপাবলিকান দলের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হাতী মার্কায় ভোট চেয়ে কাশিপুর ইউুনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডে গণসংযোগ করে প্রচারনা চালান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) কাশিপুর ইউনিয়নের ভোলাইল থেকে এ গণসংযোগের প্রচারণা শুরু করেন হাতী মার্কার এমপি প্রার্থী মোহাম্মদ আলী।

পরে তিনি নাগবাড়ি মোড় হয়ে কাশিপুর বাংলা বাজার ঘুরে আল সাবাহ এলাকা প্রচারনা করে ফরায়েজিকান্দা ঘুরে কাশিপুর হাট খোলায় দুপুরের বিরতি নেন।

বিরতি শেষে কাশিপুর নরসিংপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারনা করে মানুষকে হাতী মার্কা ভোট দিয়ে তাকে জয়ী করে সেবা করার সুযোগ চান।

এসময় পথসভায় হাতী মার্কার এমপি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, আমি মুক্তিযোদ্ধা হিসেবে অনুরোধ করবো সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে গিয়ে হাতি মার্কায় ভোট দিবেন। আপনাদের এলাকার আশেপাশের মানুষকে হাতী মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহবান করবেন। কেননা হাতী মার্কার জয় হলে প্রতিটি এলাকার উন্নয়ন হবে এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে।

তাছাড়া আমি অতীতের মত আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে হাতী মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে সেবা করার সুযোগ করে দিন।

এসময় কাশীপুর ইউনিয়নের নাজির শিকদার, গোগনগর ইউনিয়নের মেম্বার রফিকুল ইসলাম, সাবেক মেম্বার সুকুম মোক্তার সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *