দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে দলীয় সাংগঠনিক কার্যক্রম কে সুসংগঠিত ও গতিশীল করতে সিরাজগঞ্জ ৩, তাড়াশ-রায়গঞ্জ – সলংগা, সংসদীয় আসনে নির্বাচন সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে বিশিষ্ট শিল্পপতি, জাতীয় পর্যায়ের প্রথম নারী উদ্যোক্তা, ক্লিন ইমেজ নেত্রী এবং বিএনপি নেত্রী”” রুহী আফজাল”” কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে । তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর কে, সমন্বয়ক করে ১৩ সদস্য বিশিষ্ট এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান সমন্বয়ক সাইদুর রহমানের স্বাক্ষরিত এই সমন্বয়ক কমিটিতে বিশিষ্ট শিল্পপতি রুহি আফজাল কে সমন্বয়ক সদস্য করায় অভিনন্দন জানিয়েছেন তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণ। তৃণমূল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ আশা করছেন বিশিষ্ট শিল্পপতি, জাতীয় পর্যায়ের প্রথম নারী উদ্যোক্তা, ক্লিন ইমেজ নেত্রী এবং বিএনপি নেত্রী” রুহী আফজাল” তার সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কমিটির প্রধান সমন্বয়ক সেলিম জাহাঙ্গীর সহ কমিটির সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম কে আরো শক্তিশালী এবং ধানের শীষ প্রতীকের বিজয়ের পথে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা করছেন সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় নেতাকর্মীগণ । আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর স্লোগান বাস্তবায়নে এই কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে দলের সর্বস্তরের নেতাকর্মীর সহযোগিতা কামনা করেছেন ।