পশ্চিম দেওভোগ নূর মসজিদ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মাদক সহ আটক দুই

দৈনিক তালাশ ডটকমঃনারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ নূর মসজিদ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে
শনিবার ১ ফেব্রুয়ারী রাত আনুমানিক সাড়ে ১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানের সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়
আটক ব্যক্তিরা হলেন মো. মিঠু মিয়া (৩৫) ও মো. জয় মৃদা (২৫)
যৌথ বাহিনী সূত্রে জানা যায় আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে উদ্ধারকৃত মাদক বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে পাশাপাশি মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *