নির্বাচিত হলে মাদক সন্ত্রাস চাঁদাবাজ দের উৎখাত করে দিবো: মোহাম্মদ আলী

দৈনিল তালাশ ডটকমঃ নারায়গঞ্জ জেলার ৪ আসনের রিপাবলিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আলী বলেন, আমি একজন মুক্তিযুদ্ধা হিসাবে আপনাদের কাছে একটাই দাবি আগামী দিনে  ভোটে নির্বাচিত হতে পারি এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এলাকা থেকে উৎখাত করে দিবো।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারী)  সন্ধ্যায় জামিয়া আফজালিয়া রাজিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং প্রাঙ্গণে উঠান বৈঠকে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তিনি আরো বলেন, আমি যা কথা দেই, কথা রাখার চেষ্টা করি।  গ্যাসের সমস্যা এটা জাতীয় সমস্যা এটা আমার হাতে না। যদি সম্ভব হয় চেষ্টা করবো সমাধান করার।

‎এর আগে মাসদাইর এলাকায় নির্বাচনী একটি ক্যাম্প উদ্বোধন করেন এরপর পশ্চিম মাসদাই এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ‎এসময় এলাকাবাসী ও তার সমর্থকগণ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *