গলাচিপায় যৌথ অভিযানে ০৪ জন সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের গলাচিপা কলেজ রোডে এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে চার (০৪) জন সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

২৭ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৩:০০ ঘটিকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেপ্তারের লক্ষ্যে উক্ত যৌথ অভিযান পরিচালনা করে চারজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

অভিযান চলাকালে আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য,দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— মোঃ আল-আমিন (২৬), মোঃ আলী আহমেদ অভি (৩০), মোঃ আদর মিয়া (২৫) এবং মোঃ ইমদাদুল (২৮)।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *