নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হরিণ মার্কার শাহআলমের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম অভিযোগ করে বলেছেন, গত ১৭ বছর বিএনপির জন্য কষ্ট করেছি এবং আমার সঙ্গে যারা কাজ করছে তারা সকলে বিএনপির নেতাকর্মী।
দল জোটের স্বার্থে হয়তো কাউকে মনোনয়ন দিয়েছে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাকে মন থেকে মেনে নিতে পারেনি। এলাকাবাসীরাও মেনে নিতে পারেনি। এজন্য জনগণ ও নেতাকর্মীদের স্বার্থে স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়িয়েছি।
‎সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এনায়েতনগর ইউনিয়নের পূর্ব মাসদাইর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
‎স্বতন্ত্র প্রার্থী বলেন, মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। এবার মানুষের একটাই কথা, আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাই।
সরকার ও প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং যার ভোট সে দিতে পারে, তাহলে এখানে একটি ভোটের বিপ্লব হবে ইনশাআল্লাহ।
এবং আমি প্রত্যাশা করি, দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী হিসাবে হরিণ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে।
‎গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
‎সোমবার (২৬ জানুয়ারী)  বিকালে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এ ক্যাম্প উদ্বোধন করা হয়।
‎ইকবাল হোসেনের নেতৃত্বে ক্যাম্প পরিচালিত হবে।এসময় উপস্থিত ছিলেন মো জালাল, হালিম সরকার, আলাউদ্দিন, মিজান, জাহাঙ্গীর প্রমুখ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *