বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির দোয়া

দৈনিক তালাশ ডটকমঃ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ মাগরীব মিশন পাড়ায়  মহানগর বিএনপির আয়োজনে এ দোয়ার আয়োজন করা হয়।

‎এ সময় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,  ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব, সহ – সভাপতি রিপন সহ অসংখ্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *