শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই পথে আসা হাইচ ভর্তি ভারতীয় পন্যসহ এক নারী পাচারকারীসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ

দৈনিক তালাশ ডটকমঃ শেরপুর প্রতিনিধি খোরশেদ আলম: সোমবার (৩ মার্চ) সকাল ১১ টায় উপজেলা সদর বাজারের থানামোড় তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ঢাকা জেলার বক্তারপুর এলাকার আবুল হোসেনের ছেলে মায়ারুল ইসলাম (৩৫) তার স্ত্রী পুড়াবাড়ি এলাকার সুরুজ মিঞার মেয়ে সুমি আক্তার মৌসুমি (২৫) ও হাইস গাড়ির চালক নড়াইল জেলার লোহাগড়া থানার নাওয়া গ্রামের মৃত সৈয়দ রওশানের ছেলে সৈয়দ মাহমুদ রিয়াদ সাগর (৪৩)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে একটি সাদা রঙের হাইস গাড়িতে করে চোরাই পথে আসা ভারতীয় পন্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল ওয়াহাবের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল সদর বাজারের থানামোড়ে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মূল্যমান শাড়ি কাপড়, ফেইসওয়াস ও সেন্ডেল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। জানা গেছে, আটককৃত নারিসহ ২ চোরাকারবারি সিন্ডিকেট সদস্য ও বেদে সম্প্রদায়ের লোক। তারা উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই পল্লীতে তাদের আত্মীয়স্বজন রয়েছে। এ সুবাদে দীর্ঘদিন থেকে বেদে পল্লী থেকে তারা চোরাচালানির ব্যবসা পরিচালনা করে আসছিল।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *