ঢাকায় দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দর্পণ টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে ‘তথ্য অধিকার আইন, ২০০৯ ব্যবহারে সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় রাজধানীর মতিঝিলের ৯৩ নম্বর আজিজ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তানভীর রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দর্পণ টেলিভিশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল আলী তালুকদার।

অনুষ্ঠানটি মন:মুগ্ধকর সাবলীল ভাষায় সঞ্চালনা করেন দর্পণ টিভির বিশেষ প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ।
তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন কমিটি ও দর্পণ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি দর্পণ টেলিভিশনের বরিশাল স্টাফ রিপোর্টার মরহুম বিএম মনির হোসেনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব মো. মমিনুর রশিদ তালুকদার শাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির মতিঝিল থানার ওসি (অপারেশন) মো. মশিউর রহমান এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে দর্পণ টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক মহসিন মুন্সী, মো. দুলাল মিয়া, মো. নিজাম উদ্দিন, মোল্লা আজিজুল, মো. আতাউর রহমান আতা, এম এ হান্নান সরদার সোহেল, আইয়ুব আলী ও মীর ই. এমরান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দর্পণ টেলিভিশনের সহ-সম্পাদক মহসিন মুন্সী। তিনি প্রতিষ্ঠানের ১০ বছরের পথচলা, অর্জন এবং সাংবাদিকতার মানোন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিকতায় তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর প্রয়োগ, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া এবং অনুসন্ধানী সংবাদ সংগ্রহে এ আইনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে প্রশ্নপত্রের মাধ্যমে মূল্যায়ন, প্রশ্নোত্তর পর্ব, ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।

এ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সরকারি ও জনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করা সম্ভব। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক সাংবাদিকতার বিকাশে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দর্পণ টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *