গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা জুলাই যোদ্ধা নাঃগঞ্জের শ্রদ্ধা নিবেদন

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে হাজীগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ সোহেল তাঁর বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণের পাশাপাশি জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, আহতদের দ্রুত ও যথাযথ পুনর্বাসন এবং জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের মূল দাবি। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের সব গণতান্ত্রিক শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এ সময় ‘আমরা জুলাই যোদ্ধা’র নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। তাঁদের সেই ত্যাগের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের আন্দোলনকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

উক্ত শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব মোহাজ্জেম হোসেন সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলশাদ আফরিন মহানগর আহ্বায় মেহেদী হাসান মিরাজ সদস্য সচিব আলিনুর ইসলাম সিফাত যুগ্ম আহ্বায়ক মো. লিটন সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *