মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান: এড. টিপু

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ নগরীতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বাদ আসর নগরীর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে মিশনপাড়া, চাষাড়া ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি হারুন উর রশিদ বাবুর সভাপতিত্বে এবং সাংবাদিক শরিফ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।”

এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, কে.বি. সাহা এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি ও বিএনপি নেতা মো. নুরুল ইসলাম সরদার, নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাসিকুল ইসলাম রাজিব, আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সরদার, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহবুব, যুগ্ম সম্পাদক মো. জাহিদ হোসেন ও মো. নুরুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

পরে পথসভা শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *