সন্ত্রাসী-মাদক কারবারি ও চাঁদাবাজি রুখতে প্রনিক এর মতবিনিময় সভা

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বন্ধ ও এলাকার উন্নয়নে প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক) এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৪ই জুলাই) বিকেলে নগরীর গলাচিপা চেয়ারম্যান বাড়ির সামনে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে। প্রশাসনকে সঠিক তথ্য প্রদান করিলে প্রশাসন কঠোরভাবে হস্তক্ষেপ করবে।

বক্তারা আরো বলেন, প্রতিবেশী নিরাপত্তা কমিটির (প্রনিক) যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাদের এই উদ্যোগকে স্বাগতম জানাই। আমরা চাই, নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে এমন একটি করে কমিটি গঠন হোক। তাহলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি দমন করা সম্ভব হবে।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন, প্রতিবেশী নিরাপত্তা কমিটির মুখ্য সমন্বয়ক, লে: কর্নেল অবসরপ্রাপ্ত হুমায়ুন কবির রিপন।

প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক) এর উপদেষ্টা নাসির উদ্দিন মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ আবু আল ইউসুফ খান টিপু সহ র‍্যাব, ১৩ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বিজিবি, জেলা আনসার ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *