ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের ইসদাইরে অবস্থিত রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ অত্যন্ত আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে বার্ষিক মিলাদ মাহফিল এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।​

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ নারায়ণগঞ্জের প্রশাসক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।​

বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামীর দেশ গড়ার কারিগর। আগামীর বাংলাদেশ তোমাদের মাধ্যমেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মানুষকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে।

সততা এবং নিষ্ঠার সাথে শিক্ষা গ্রহণ করে তোমাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাঈমা ইসলাম।

তিনি পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বার্ষিক মিলাদ মাহফিলের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা ও বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূইয়া, ইব্রাহীম নীটওয়্যার এর চেয়ারম্যান আলহাজ্‌ মোঃ ইউসুফ, স্কুলের দাতা সদস্য আলহাজ্ব মনসুর আহমেদ, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান উজ্জ্বল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *