শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের বরণ ও পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বাংড়া এলাকার শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বরণ, এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মোঃ সুলতান গিয়াস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ মঞ্জুর হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শুকুর মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাতেন,বাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ফাহমিদা, বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ মনজুরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি, সৈয়দ রাশেদসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নবাগত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শেষে পরীক্ষার্থীদের সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত ও তবারক প্রদানের মাধ‍্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *