নারায়ণগঞ্জ বার একাডেমি এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

দৈনিক তালাশ ডটকমঃ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে প্রতিষ্ঠানারের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, অভিভাক সদস্য এবিএম জাকিরুল হক,  প্রতিষ্ঠানের সিনিয় শিক্ষক আদুল মান্নান, আবদুল মতিন, হাফিজ মোহাম্মদ  আসাদসহ  সিফট ইনচার্জ আসমা বেগম,  শিক্ষার্থী ও অভিভাবকগন।

এসময় অনুষ্ঠানে এসএসসি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে  বক্তব্য দেন  অনুষ্ঠানে আলোচনা শেষে  সকল পরিক্ষার্থীদের উপরহার প্রদান করা হয়। এর আগে পরিক্ষার্থীদের মাঝে আগামীর সাফল্যের জন্য অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্যে রাখেন প্রতিষ্ঠানের  প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, বিদায় শব্দটা কষ্টের হলেও এটি জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। তোমরা দীর্ঘদিন এ আঙিনায় বড় হয়েছ।

আজ তোমরা যখন বড় একটি যুদ্ধের(এসএসসিপরীক্ষা) ময়দানে নামতে যাচ্ছ, তখন আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে। মনে রাখবে, কেবল ভালো ছাত্র হওয়াই যথেষ্ট নয়, বরং একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার আসল উদ্দেশ্য।

এসময় অনুষ্ঠানে উপস্থাপিকা রুজিনা বেগম সঞ্চালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মহসিন মিয়া।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *