দৈনিক তালাশঃস্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) বাদ যোহর ফতুল্লার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের ভূইগড় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নজরুল ইসলাম মাদবরের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির বিপ্লবী সভাপতি মো: শহীদুল ইসলাম টিটু।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের নিকট গণমানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নজরুল ইসলাম মাদবরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুইয়া, সহ-সভাপতি হাজী মো: শহিদুল্লাহ, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো: বাবুল আহমেদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।