দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শহরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল তিনটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “আপনারা জানেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার কীভাবে দেশ থেকে পালিয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের বিতাড়িত করেছে। তারা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। আপনারা এটাও জানেন, ভারতে বসে বাংলাদেশে শান্তিপ্রিয় এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য তারা অর্থায়ন করছে। অর্থায়নের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, এ দেশের জনগণ যেভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক একইভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন ও জুনায়েদ আলম ঝলক সহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।