৭ই নভেম্বর উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার যোদ্ধাহত মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুদ্ধের পর ৫৫ বছর পার হয়েছে। এ দিবসটি আরো পূর্বে হওয়ার কথা ছিলো কিন্তু হয় নি। আমাদের একতাবদ্ধ থাকা খুব জরুরী। কারন ১৯৭১ সালে একাতবদ্ধ ছিলো বলেই দেশ স্বাধীন হয়েছে। সেদিন সিপাহী ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা হয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে টিকিয়ে রাখা মানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা। তিনি ছিলেন দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্র প্রধান। তিনি দেশের উন্নয়নের জন্য নানাবিধ পদক্ষেপ নিয়েছিলেন যার মধ্যে কৃষিখাত অন্যতম।

তারই ধারাবাহিকতায় ওনার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেভাবেই দেশ পরিচালনা করে চলেছেন। সকলের ঐক্যবদ্ধতা ও সহযোগিতার মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূর আলম, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ও আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *