নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে টাইলস্ দোকান মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমজমাট আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা টাইলস্ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের ব্লু পিয়ার রেস্টুরেন্টে এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে শতভাগ ভোট প্রয়োগের মাধ্যমে লোকমান ও হাবিব পরিষদ পুরো প্যানেলে বিপুল ভোটে জয়লাভ করেছে।

সমিতির মোট ৪৮ জন ভোটারের মধ্যে ৪৮ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মো: লোকমান আহমেদ (রয়েল টাইলস্) ৩২ ভোট এবং সহ-সভাপতি পদে মো: হুমায়ুন কবীর (শক্কুর টাইলস্) ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে মো: হাবিবুর রহমান (ডায়মন্ড টাইলস্ অ্যান্ড স্যানোটারী হাউজ) ৩০ ভোট পেয়ে জয়লাভ করেন।

এছাড়া অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী মো: জাকির হোসেন (ফোরস্টার সিরামিক) ৩৩ ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আল মামুন মোল্লা (মাহাবুবা এন্টারপ্রাইজ) ৩৪ ভোট, কোষাধ্যক্ষ পদে গোলাম রাজিব হায়দার সুমন (এম. নূর টাইলস্ হাউজ) ৩০ ভোট এবং প্রচার সম্পাদক পদে মো: কাওছার হোসেন (জান্নাত টাইলস্) ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক পদে মো: আজিজুল হক এবং ধর্ম, ক্রীড়া ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো: রিপন হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ ইউসুফ হোসেন এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খাজা মোঃ হামিদ উল্লাহ ও মোঃ আরফান উদ্দিন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সমিতি ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ভোটারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এ সময়ে বিজয়ী প্যানেল কে শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোরশেদ সারোয়ার সোহেল বলেন, নারায়ণগঞ্জ জেলা টাইলস দোকান মালিক সমিতির যে দুইটা প্যানেল, খুব সুন্দর পরিবেশে তারা সুন্দরভাবে সমন্বয় করে আজকের একটা খুব সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলো। তো এই নির্বাচনে যারা যারা অংশগ্রহণ করেছে, যাদের প্যানেলেই যারা ছিলেন, তাদের ভেতর যে একটা আন্তরিকতা, সৌহার্দ্য করেছেন এটাই কিন্তু আজকের এটার বহিঃপ্রকাশ।

আর এই ইলেকশন হয়েছে গণতন্ত্রের হিসেবে, মানে গণতান্ত্রিক একটা মানুষের অধিকার বা সবকিছু যে খুব স্বাধীনভাবে করা যায়।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যারা আছে, নারায়ণগঞ্জ চেম্বার সব সময় আপনাদের ব্যবসায়ীদের পাশে আছে, থাকবে আপনাদের সহযোগিতায়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *