বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে শহরে নজরকড়া বিশাল শোডাউন করে বর্ণাঢ্য র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

‎‎মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল তিনটায় শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে এই বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

‎‎এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিকে সফল করতে দুপুর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতালের সামনে এসে জড়ো হয়।

‎‎পরে ব্যানার-ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সাউন্ড সিস্টেম এবং ঢোল বাজনা বাজিয়ে শহরে নজরকাড়া বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জ মহানগর মহানগর যুবদল। ‎‎এসময়ে মহানগর যুবদলের নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে পুরো শহর।

‎‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *