প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের র‍্যালিতে কায়েস আহমেদ পল্লব এর যোগদান

দৈনিক তালাশ ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্ণাঢ্য র‍্যলিতে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফতুল্লা থানা যুবদল নেতা কায়েস আহমেদ পল্লব।

মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) সকালে এ শোডাউন করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের আয়োজিত এ র‍্যালিতে কায়েস আহমেদ পল্লব এর নেতৃত্বে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে র‍্যালিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। সুসংগঠিতভাবে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের জানান ফতুল্লা থানা যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় কায়েস আহমেদ পল্লব এর নেতৃত্বে নেতাকর্মীদের এই অংশগ্রহণ স্থানীয় যুবদলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *