দৈনিক তালাশ ডটকমঃনারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য র্যালিতে বিশাল শোডাউন নিয়ে যোগদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক মিনহাজ উদ্দিন মিঠু।
মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) বিকেলে এ শোডাউন করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালিতে মিনহাজ উদ্দিন মিঠুর নেতৃত্বে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে র্যালিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। সুসংগঠিতভাবে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও ঐক্যের জানান ফতুল্লা থানা যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় মিনহাজ উদ্দিন মিঠুর নেতৃত্বে নেতাকর্মীদের এই অংশগ্রহণ স্থানীয় যুবদলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মহসিন, আমির, সুমন, আসলাম, সোহেল, সাইদুল জুম্মান,প্রান্ত, সাকিব, শফিক সম্রাট, ইমরান সহ প্রমূখ।