দৈনিক তালাশ ডটকামঃ স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রবিউল আউয়াল ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গাউসিয়া কমিটির উদ্যোগে নগরীতে স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ই আগষ্ট) বাদ আছর শহরের ডিআইটি এলাকার কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা থেকে বের হওয়া জুলুসকারীরা নগরীর ২নং রেলগেট ও চাষাঢ়াসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এসময় জুলুসের অগ্রভাগে জাতীয় পতাকা এবং আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সূন্নিয়া’ র পতাকা ও “ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ” লেখা ধারন করে এক দল মুসলমান অংশ নেন। জুলুসে অংশগ্রহনকারীদের “একটি চাঁদ ও চারটি তারকা অঙ্কিত ” শত শত পতাকা বহন করতে দেখা যায়।
সমাবেশে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে মিলাদ, কিয়াম শেষে দেশ ও জাতিসহ বিশ্ব মুসলিমের কল্যান কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মহানগর কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মোবারক হোসেনের নেতৃত্বে এসময় জুলুসে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটির মহানগর সভাপতি ও সাবেক কাউন্সিলর মোখলেসুর রহমান চৌধুরী, জেলা গাউসিয়া কমিটির সহ-সভাপতি নিজামউদ্দীন প্রধান, সাধারণ সম্পাদক হাফেজ রেফাজউদ্দীন, জেলা আহলে সূন্নাত ওয়াল জামায়াতের আহবায়ক মুফতি আলী আকবর, জেলা গাউসিয়া কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ কাদেরী, ইমতিয়াজ আলম সেহবুর, বর্তমান সাংগঠনিক সম্পাদক মীর জয়নাল আবেদীন, মহানগর যুগ্ন-সম্পাদক ওমর ফারুক, দাওয়াতুল খায়র সম্পাদক মাওলানা আবু নাসের মুহাম্মদ মুসা, মাওলানা মাঈনুল হাসান, মাওলানা আব্বাসউদ্দীন, সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম খান, আলহাজ্ব ওসমান গনী ও কোষাধ্যক্ষ নূর নবী রনিসহ শত শত সূন্নী মুসলমানগণ।