১৫ই আগস্টকে ঘিরে নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে টিপুর শোডাউন

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে ১৫ই আগস্টকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধের বার্তা দিয়ে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

শুক্রবার (১৪ই আগস্ট) রাতে নারায়ণগঞ্জ শহরে নেতাকর্মীদের নিয়ে এ শোডাউন করেন তিনি। এতে মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শোডাউনকালে আবু আল ইউসুফ খান টিপু নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কথিত নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশব্যাপী নৈরাজ্যের পাঁয়তারা চলছে। বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন। তারা সাধারণ জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করছেন। এটা প্রতিহত করার জন্য আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন থানা পুলিশের পাশাপাশি জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি।’

শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা নগরীর হোসিয়ারী সমিতির সামনে থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *