সাংবাদিক সাজু হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত  সুস্থতা কামনায় দোয়া চেয়েছে পরিবার

দৈনিক তালাশ ডটকমঃ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের জেলার কোষাধক্ষ্য সাংবাদিক সাজু হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
পরিবারের সদস্যরা জানান, সাজু হোসেনের শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা চলছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে এবং সাংবাদিকতার দায়িত্বে ফিরে আসতে পারেন, সে জন্য সকলের আন্তরিক দোয়া ও শুভকামনা করেছেন তারা।
এদিকে, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহলের পক্ষ থেকেও সাজু হোসেনের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা তাঁর সুস্থতা কামনা করে সকলকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *