জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের দোয়া

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার:মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩শে জুন) বিকেলে দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

এসময় সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মনির মল্লিক-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এস.এম আসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন খান, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন, বিএনপি নেতা সুজন মাহমুদ ও দিদার খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *