আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: ‎নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‎লাগাতার দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

‎সোমবার (২২শে জুন) বিকেলে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

মিছিলটি এসময় জেলা পরিষদ সংলগ্ন ‎ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে শুরু করে লিংক রোড প্রদক্ষিণ করে এলজিআরডি ভবনের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় ‎শহিদুল ইসলাম টিটু বলেন, মাত্র ৩ মাস হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করেছেন। সরকার গঠনের পর থেকে একটি নিষিদ্ধ সংগঠন আওয়ামী ষড়যন্ত্র করে যাচ্ছেন। বিগত সরকার আওয়ামীলীগকে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করে গেছেন। সংসদে আইন পাশ করে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তারপরও তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য এবং বর্তমান সরকারকে একটি বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন।

শহিদুল ইসলাম টিটু আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা আদর্শ নিয়ে রাজনীতি করি। স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকার ১৭ টি বছর নির্যাতন নিপীড়ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর। তারপরও হাজার হাজার নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে দমাতে পারেননি। এখন সেই দলকেই সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মন্ত্রী হিসেবে না সাধারণ মানুষ হিসেবে জীবন যাপন করছেন। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অচিরেই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন।

‎বিক্ষোভ মিছিলে এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেন, কৃষক দলের নেতা আরমান ও তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ ফতুল্লা থানা ও ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *