তারেক রহমান কতৃক ঘোষিত অবৈধ দখল কৃত খাল পূনরায় উদ্ধারে

দৈনিক তালাশ ডটকমঃবিএনপির চেয়ারপার্সন তারেক রহমান কতৃক ঘোষিত খালখনন কর্মসূচীর আওতায় কাশীপুর ইউনিয়নে অবৈধভাবে দখল করে রাখা খাল পূনরায় উদ্ধারে

উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় ইজিপিপি প্রকল্পের আওতায় কল্যানী খাল পূণরায় উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়।

খাল পুণঃখনন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ।

উদ্বোধন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক স্বপ্ন, অনেক আশা দেখানো হয়েছিলো যাতে করে ফতুল্লাবাসীর এ দূর্ভোগ দূর করা হয়। এজন্য অনেক অর্থ বরাদ্দ হয়েছিলো কিন্তু ফতুল্লাবাসীর এ দূর্ভোগ দূর হয় নি।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অবগত আছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার ১ মাসের মধ্যে এই খাল পুণঃখননে অর্থ বরাদ্দ দেন।

এ অঞ্চলের বাসিন্দাদের সচেতন হতে হবে। এ খাল বাঁচিয়ে রাখতে হলে সবাইকে সচেতন হওয়ার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, সরকার টাকা খরচ করে খাল খনন করে দিচ্ছে আর এটাকে সংরক্ষণ করার দায়িত্ব ফতুল্লাবাসীর।

যদি বাড়ি-ঘর বা বিভিন্ন স্থানের ময়লা খালে ফেলা হয় তাহলে খালের গতিপথ ব্যহত হয়ে ভরাট হয়ে যাবে। তাই খালে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে।

যেসকল ব্যবসায়ীরা খালের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিসিক দিয়ে আসার সময় দেখলাম অনেক ব্যবসায়ী খালের জায়গা দখল করে রেখেছে।

আপনারা এসকল স্থাপনা সরিয়ে নিয়ে যাবেন।

কারন আপনারা নিজেদের যতই শক্তিশালী মনে করুন না কেনো রাষ্ট্রের বা আইনের হাত তার চেয়ে শক্তিশালী। প্রয়োজনে খাল উদ্ধার করে হাটার রাস্তা করে দেয়া হবে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *