দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৫/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২১.৪০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর সরদার পাড়া সাকিনস্থ জনৈক সাকিল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া রানার বাসার সামনের ডানপাশের রুমের ভিতর ০১।
মোঃ নাহিদ হোসেন (২৯), পিতা- মোঃ জাহাঙ্গীর, মাতা- নার্গিস, সাং-১৬৯ খানপুর মেইন রোড, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, ২।
মোঃ রাফি (২৬), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- রশিদা বেগম, সাং- তল্লা, তারা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ৩।
সোয়াদ খান (১৯), পিতা- হাসান আহমেদ লেলিন, মাতা- সোনিয়া আক্তার, সাং- খানপুর মেইন রোড, লাল মসজিদের পাশে, থান বাড়ীর ভাড়াটিয়া, থানা- ফতুল্লা লাল মসজিদের পাশে,থানা-সদর,জেলা নারায়ণগঞ্জদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।