দৈনিক তালাশ ডটকমঃ অবশেষে দায়িত্বভার গ্রহণ করলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন তাকে এ দায়িত্বভার বুঝিয়ে দেন।
পরে তিনি সদর ইউএনও এস এম ফয়েজ উদ্দিন ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সাথে মেম্বার রাসেল চৌধুরী, অখিল উদ্দিন, সেকান্দার, আমজাদ হোসেন ও মেম্বার হাসনা বানু উপস্থিত ছিলেন।
এদিকে দায়িত্বভার গ্রহণ করার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার সাংবাদিকদের বলেন, আমি সর্বপ্রথম আল্লাহ্’র কাছে শুকরিয়া আদায় করছি যে, তার অশেষ রহমতে আমি এ দায়িত্ব পেয়েছি।
এ জন্য আমি আমার সকল মেম্বার ও এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি সকলের দোয়া ও সহযোগীতা চাই।
আপনাদের সকলের সহযোগীতা পেলে আমি বক্তাবলী কে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলতে পারবো, ইনশাআল্লাহ্।