নারায়ণগঞ্জে জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর জেলা ও মহানগর শাখার ‘কর্মী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫শে এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সম্মেলনে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান। এছাড়াও সম্মেলনটি উদ্বোধন করেন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ও জাতীয়তাবাদী আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।
এসময় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিপ্লব ঘটাতে হবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সু-সংগঠিত করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *