তাড়াশের দেশীগ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি: আজ শনিবার ২১ মার্চ ২০২৬. সারাদেশের শহর ও গ্রামে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। পেশাগত কারণে গ্রামের অনেকেই যারা শহরে থাকতেন, নাড়ীর টানে আজ সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখন গ্রামে অবস্থান করছেন। তেমনি একটি ঐতিহ্যবাহী প্রান্তিক জনপদ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার ৮নং দেশী গ্রাম ইউপির ২ নং ওয়ার্ড এর দেশীগ্রাম উত্তরপাড়া।এই গ্রামে রয়েছে ১৩০ টি পরিবার।মোট জনসংখ্যা ৪০০ জন।

এই গ্রামের তরুণেরা যে সমস্ত পেশায় কর্মরত রয়েছেন,বাংলাদেশ আর্মি, বিমান বাহিনী, শিক্ষকতা, ডাক্তার, সাংবাদিক, ব্যাংকার, গার্মেন্টস কর্মী, ব্যবসায়ী, কৃষিজীবী । এদের নিয়ে আজ অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল ফিতরের নামাজ। গ্রামের তরুণ প্রজন্মের ছেলেরা রং বেরঙ্গের বেলুন দিয়ে সাজিয়ে ছিল ঈদগাহ মাঠ। এক মাস সিয়াম সাধনার পর আজ ছিল খুশির ঈদ । নামাজ শেষে কোলাকুলি করে, একে অপরের আনন্দ ভাগাভাগি করে নিলেন গ্রামবাসী। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে একে অপরের আনন্দ ভালোবাসা ভাগাভাগি করে নেয়ার আনন্দ । ঈদের নামাজ শেষে সবাই কবরস্থান জিয়ারত করেছেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সারা বিশ্বের মুসলিম উম্মার রুহের মাগফিরাত কামনা করেছেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *