এনায়েত নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ইফতার

দৈনিক তালাশ ডটকমঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতুল্লার বাংলা ভবন কমিনিউটি সেন্টারে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ ইফতার ও দোয়া মাহফিল।

এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. এস.এম মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এনায়েত নগন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিনুণ ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদলি উসলাম টিটু, সাধারন সম্পাদক এড, আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদকরিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিঊর রহমান রনিসহ এনায়েত নগন ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শহিদ রাষ্ট্রপ্রতি জিঊর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম ধালোদা জিয়া, আরায়াত রহমান কোকো, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *