দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সোমবার ০৯ ফেব্রুয়ারী২০২৬. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রসারণার আজ ছিল শেষ দিন। সিরাজগঞ্জ ৩, তাড়াশ- রায়গঞ্জ – ও সলংগা, নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক এমপি পদপ্রার্থী জননেতা ভিপি আইনুল হক এর আজ ছিল শেষ জনসভা । সোমবার বিকেলে এই জনসভা কে কেন্দ্র করে বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীগণ। রায়গঞ্জের ভূঁইয়াগাতি বাসস্ট্যান্ডের বিশাল এলাকা জনস্রোতে পরিণত হয়। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শামছুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও ছয়টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো: ছাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, ও বিএনপি নেত্রী রুহী আফজাল, অস্ট্রেলিয়া প্রবাসী রায়গঞ্জের কৃতি সন্তান সমাজ সেবক ইঞ্জিনিয়ার কামাল হোসেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী, খন্দকার সেলিম জাহাঙ্গীর সাবেক সভাপতি বিএনপি তাড়াশ, এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন,। শেষ মুহূর্তে আজকের এই জনসভায় বক্তাগণ বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে বিএনপি ছাড়া কোন দল মাঠে ছিল না। প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর আজ অনেক দল নির্বাচনী প্রার্থী হয়েছেন। জনগণ আসল প্রার্থী চিনতে ভুল করবে না। ১২ তারিখে ধানের শীষ বিপুল ভোটে জয় করবে ইনশাআল্লাহ।