টাঙ্গাইল ৪ কালিহাতীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যৌথ বাহিনীর মহড়া

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ১৩৩ টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এক দৃঢ়প্রতিজ্ঞ ও শৃঙ্খলাবদ্ধ যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কালিহাতী উপজেলা সংলগ্ন সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সারিবদ্ধভাবে এই মহড়ায় অংশ নেন যৌথ বাহিনীর সদস্যরা। সুশৃঙ্খল কুচকাওয়াজ, পেশাদারিত্বপূর্ণ উপস্থিতি ও সতর্ক ভঙ্গিমায় বাহিনীর সদস্যরা এলাকাজুড়ে এক শক্তিশালী নিরাপত্তা বার্তা পৌঁছে দেন।
মহড়ায় নেতৃত্ব প্রদান করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম। এতে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) দক্ষ ও প্রশিক্ষিত সদস্যরা অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, এই মহড়ার মাধ্যমে ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ, আস্থা ও সাহস বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী আশা প্রকাশ করেন, এমন সক্রিয় ও দৃঢ় নিরাপত্তা ব্যবস্থার ফলে নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক—যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *