আমি সংসদে যেতে ফতুল্লার মানুষের পক্ষে কথা বলার জন্য: মোহাম্মদ আলী

দৈনিক তালাশ ডটকমঃআসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৪ আসনের রিপাবলিকান দলের হাতী মার্কার এমপি প্রার্থী মোহাম্মদ আলী ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে প্রচারনা চালান। এসময় এমপি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, কোনো নেতিবাচকতা নয়। গণমাধ্যমে নারায়ণগঞ্জ–৪ পরিচিত হবে ইতিবাচকতা ও অগ্রগতির শিরোনামে। আমরা বিশ্বাস করি- মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় যোগ্যতা। শুক্রবার বিকেলে ফতুল্লার ফাজিলপুর খেলার মাঠ উঠান বৈঠকে তিনি এই কথা বলেন। তবে উঠান বৈঠক সমাবেশে রুপান্তরিত হয়। মানুষের ঢল নামে।
হাতী মার্কার এমপি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, আমি বিশ্বাস করি, রাজনীতির আসল শক্তি কোনো পদ বা ক্ষমতা নয়- আসল শক্তি মানুষ। মানুষের ভালোবাসা, বিশ্বাস আর সাহস নিয়েই আমি এই পথচলায় নেমেছি। আমি সংসদে যেতে চাই নিজের জন্য নয়, আমার এলাকার মানুষের জন্য। যাতে সাধারণ মানুষের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা, তাদের অধিকার স্পষ্ট ও সাহসের সঙ্গে তুলে ধরা যায়। এই পথচলায় আপনাদের সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর এজন্য ফতুল্লা সকল এলাকার মানুষকে হাতী মার্কায় সকালে গিয়ে ভোট দিতে হবে। একই সাথে হাতী মার্কায় ভোট দেয়ার সকলকে আহবান জানান তিনি।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *