দৈনিক তালাশ ডটকমঃপ্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ শহরের ফটো সাংবাদিক মোঃ ওয়ারদে রহমানের মা সুফিয়া খাতুন (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৬ জানুয়ারী) রাত পৌনে এগারোটার দিকে রাজধানীর পিজি ( বি. এস. এম. এম. ইউ.) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ শহরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারী রাতে সুফিয়া খাতুন হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর পিজি ( বি. এস. এম. এম. ইউ.) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের এইচডিইউ ইউনিট-২ এ তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানেই মারা যান।
সুফিয়া খাতুন বিগত সময়ে নারায়ণগঞ্জের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। গত ১৫ বছর আগে তিনি অবসরে যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফটো সাংবাদিক মোঃ ওয়ারদে রহমান তার বড় ছেলে।
মঙ্গলবার সকাল ১০টায় পাইকপাড়া জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তার দাফন করা হবে।