দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান ও প্রিয় নেতা তারেক রহমানের নারায়ণগঞ্জ আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগে তৃষ্ণার্ত জনসাধারণের মাঝে খাদ্য ও পানি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে সোনারগাঁয়ের কাচপুর এলাকায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী সাইবার দল এ ব্যতিক্রমী কর্মসূচি পালন করে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি মো. শরিফুর রহমান বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নারায়ণগঞ্জ আগমন উপলক্ষে আয়োজিত এই গণসমাবেশে দূর-দূরান্ত থেকে আগত তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। অনেকেই গভীর রাত পর্যন্ত অবস্থান করবেন বিধায় মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে চাই।
এসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দল সভাপতি মো. শরিফুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি পান্থ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ গাজী মূসা, প্রচার সম্পাদক ভূঁইয়া কাজল, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক, যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. অপুসহ আরও অনেক নেতৃবৃন্দ।