বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

দৈনিক তালাশ ডটকমঃশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ২৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মো. রাসেল।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং ১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন।
এ সময় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন সজ্জন, ভদ্র ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিবেদিতপ্রাণ সংগঠক। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে ২৬ নং ওয়ার্ডসহ আশপাশের ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে আগতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *